বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের মাজার হাট বাজারসংলগ্ন ভোরা কালিকাবাড়ি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী চক্ষু চিকিৎসা কেন্দ্র স্থাপন করে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গত সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দেন। ক্যাম্পে ১১৫ জন ছানি রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। এছাড়া ১০০ জনকে বিনামূল্যে চশমা এবং ২০০ জনকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। নির্বাচিত রোগীদের বরিশালের রূপাতলীর গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালে বিদেশি লেন্স সংযোজনসহ সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন ডা. মো. সুলতান। ক্যাম্পটি সফল করতে Al Quran Reflection Center-এর চেয়ারম্যান ও Donate For Good-এর পরিচালক নুরুন্নবী, বেতাগী উপজেলা আমীর সাইদুল সোহরাব এবং সরিষামুড়ি ইউনিয়ন জামায়াতের সংশ্লিষ্ট নেতাকর্মীরা সহযোগিতা করেন। এর আগে প্রায় তিন মাস আগে পাথরঘাটায় এসএস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৬৭ জন ছানি রোগীর বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছিল।
বেতাগীতে বিনামূল্যে ৫০০জনকে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশনে ১১৫
- প্রকাশের সময় : Sep 30, 2026 ইং
ছবির ক্যাপশন: বেতাগীতে বিনামূল্যে ৫০০জনকে চক্ষু চিকিৎসা, ছানি অপারেশনে ১১৫
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News