বরগুনা জেলা প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বরগুনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬)- দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে ‘বরগুনা জেলার পর্যটন শিল্পের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস। এতে বক্তব্য দেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা বিএনপি নেতা এজেডএম সালেহ ফারুক, বরগুনা জেলা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি সোহেল হাফিজ, কমিউনিটি রেডিও লোক বেতারের পরিচালক মনির হোসেন কামাল এবং পর্যটন উদ্যোক্তা আরিফ রহমান। সভাপতির বক্তব্যে অনিমেষ বিশ্বাস বলেন, বরগুনার পর্যটন খাতকে এগিয়ে নিতে তরুণ উদ্যোক্তা তৈরি করতে হবে। পর্যটন উন্নয়ন বোর্ড থেকে বরাদ্দ পাওয়া গেলে তা কাজে লাগিয়ে জেলার পর্যটনকেন্দ্রগুলোতে যাতায়াত ও যোগাযোগব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে -
তিনি আরও বলেন, বরগুনা পর্যটনের দিক থেকে একটি সম্ভাবনাময় জেলা। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়েও পর্যটনকেন্দ্র গড়ে তুলতে হবে। এর মাধ্যমে জেলার পর্যটন খাতের বিকাশের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। উপকূলীয় জেলা বরগুনায় রয়েছে সমুদ্রসৈকত, নদ - নদী, বন, চর ও দ্বীপসহ নানা প্রাকৃতিক ১৮ টি পর্যটন আকর্ষণ স্থানীয় রয়েছে। জেলার তালতলীর টেংরাগিরি ইকোপার্ক, সোনাকাটা ও শুভসন্ধ্যা সমুদ্রসৈকত, রাখাইন পল্লী, নিদ্রার চর. পাথরঘাটার হরিণঘাটা, লালদিয়া, বিহঙ্গদীপ ও রোহিতা সৈকত, চরদোহানি, নিলিমা পয়েন্ট পর্যটকদের কাছে সম্ভাবনাময় গন্তব্য হিসেবে পরিচিত। বরগুনা সদর উপজেলায় রয়েছে সুরঞ্জনা ইকো ট্যুরিজম এন্ড রিসোর্ট, গোরা পদ্মা, হামিদিয়ার চর, গোলবুনিয়া, লতাকাটা, বালিয়াতলী মহনা পর্যটন, আলোচনায় জেলারপর্যটন কেন্দ্র গুলোকে আরও আকর্ষণীয় করে তুলতে অবকাঠামোগত উন্নয়ন, প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে পর্যটন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে ---
দৈনিক শেষকথা Seshkatha News