‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় বিয়ের ১৮ দিন পর প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন! থানায় জিডি!

  • প্রকাশের সময় : Jun 25, 2026 ইং
বরগুনায় বিয়ের ১৮ দিন পর প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন! থানায় জিডি! ছবির ক্যাপশন: বরগুনায় বিয়ের ১৮ দিন পর প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন! থানায় জিডি!
ad728
তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে বিয়ের মাত্র ১৮ দিনের মাথায় প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইতি রানী (১৮) নামে এক গৃহবধূর বিরুদ্ধে। গত মঙ্গলবার (তারিখ) রাত ১১টার দিকে উপজেলার মালিপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে তিনি নিখোঁজ হন। পরিবার সূত্রে জানা গেছে, চলতি মাসের ১২ তারিখে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া এলাকার অসীম শীলের মেয়ে ইতি রানীর সঙ্গে তালতলী উপজেলার মালিপাড়া এলাকার সুজন কর্মকারের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পরও ইতি রানী তার পূর্ব পরিচিত এক প্রেমিকের সঙ্গে মোবাইলে যোগাযোগ রাখতেন। গত মঙ্গলবার রাতে টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফিরে না আসলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ঘরে থাকা মোবাইল ফোনের মেসেজ দেখে তারা ধারণা করেন, প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন ইতি। পরিবারের দাবি, পালিয়ে যাওয়ার সময় তিনি নগদ ৯৬ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কারসহ তিন লাখ টাকার অধিক মূল্যের মালামাল নিয়ে যান।

এ ঘটনায় সুজন কর্মকারের মা ঝর্ণা রানী কর্মকার তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাথরঘাটায় যুবদল নেতার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাথরঘাটায় যুবদল নেতার মৃত্যু

ad300