‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনা প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : May 11, 2026 ইং
বরগুনা প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনা প্রবীণ হিতৈষী সংঘের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা প্রবীণ হিতৈষী সংঘ জেলা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় সংঘের সদস্য আবুল কালাম আজাদ, মো. শাহ আলম, লুৎফুর রহমান খান, বাবুল আক্তার ও মোশারফ হোসেনসহ অন্য সদস্যরা বক্তব্য দেন।

সভা শেষে সংগঠনের প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, প্রবীণ হিতৈষী সংঘের মাধ্যমে প্রবীণদের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়েছে। পরিবারের একঘেয়েমি পরিবেশ থেকে বের হয়ে তারা বন্ধুত্বপূর্ণ পরিবেশে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। সংগঠনটির কার্যক্রম তাকে অনুপ্রাণিত করেছে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি নিজের জেলাতেও প্রবীণদের নিয়ে এ ধরনের সংগঠন গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন তিনি।

পরে সদস্যদের প্রস্তাব ও আলোচনার ভিত্তিতে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসে তালতলীতে সাঁতার ও চিত্রাঙ্ক

বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবসে তালতলীতে সাঁতার ও চিত্রাঙ্ক

ad300