‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

  • প্রকাশের সময় : Nov 9, 2026 ইং
দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ছবির ক্যাপশন: সরকারি অর্থ অপচয় ও দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবেন না: নূরুল ইসলাম মনি
ad728

বিশেষ প্রতিবেদন: সরকারি অর্থের অপচয়, দুর্নীতি ও আর্থিক অনিয়মে জড়িত ব্যক্তিদের কোনো ধরনের দায়মুক্তি দেওয়া হবে না বলে কঠোর অবস্থান নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি। বিগত সরকারের আমলে সংঘটিত অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে বর্তমান সরকারের আমলেও দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্ক করা হয়েছে।

গত রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির অষ্টম বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি, জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মনি।

বৈঠকে চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন অডিট আপত্তি, আর্থিক অনিয়ম, এফডিআর বিনিয়োগ এবং বন্দর ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বন্দর কর্তৃপক্ষের অর্থ সমস্যাগ্রস্ত ও বেসরকারি ব্যাংকে জমা রাখা, মেয়াদ শেষ হওয়ার পরও আমানত উত্তোলন না করা এবং নীতিমালার বাইরে অর্থ বিনিয়োগের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে কমিটি। ভবিষ্যতে বন্দর কর্তৃপক্ষের অর্থ সরকারি ব্যাংকে জমা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এ ছাড়া আমদানি-রপ্তানিতে ওভার-ইনভয়েসিং ও আন্ডার-ইনভয়েসিং প্রতিরোধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ই-বিলিং ও ই-পেমেন্ট ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহনের সমস্যা ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে নিষ্পত্তির সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি কনটেইনার চুরি এবং খালি কনটেইনারের নামে মালবাহী কনটেইনার বের করে নেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মোংলা, পায়রা ও চট্টগ্রাম বন্দরের ড্রেজিং, নাব্যতা উন্নয়ন এবং কনটেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পে ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্তের সুপারিশ করা হয়। সরকারি অর্থের অপচয় ও নিয়মবহির্ভূতভাবে বিশেষ উৎসাহ বোনাস দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধেও আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। বৈঠকে কমিটির সদস্য ও হুইপসহ নৌপরিবহন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং চট্টগ্রাম ও মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

ad300