‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

তালতলীতে পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসল নিয়ে মাঠ দিবস

  • প্রকাশের সময় : Apr 9, 2026 ইং
তালতলীতে পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসল নিয়ে মাঠ দিবস ছবির ক্যাপশন: তালতলীতে "মাঠ দিবস"
ad728
উপকূলে সম্ভাবনার নতুন দিগন্ত: বরগুনার তালতলী উপজেলায় পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসল চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। উপজেলার কলারঙ এলাকায় উন্নত উৎপাদন প্রযুক্তি বিষয়ক এক মাঠ দিবসে কৃষকদের ব্যাপক অংশগ্রহণ এ সম্ভাবনাকেই আরও জোরালো করেছে।

অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর উদ্ভিদ প্রজনন বিভাগ ও সরেজমিন গবেষণা বিভাগ, পটুয়াখালী। এতে অর্থায়ন করে বাংলাদেশ কৃষি গবেষণা ফাউন্ডেশন-এর একটি প্রকল্প, যার লক্ষ্য উপকূলীয় ও বরেন্দ্র অঞ্চলে পুষ্টি সমৃদ্ধ দানাদার ফসলের বিস্তার ঘটানো।

মাঠ দিবসে বার্লি, কাউন, চিনা ও সরগমের মতো ফসলের প্রদর্শনী প্লট ঘুরে দেখেন কৃষকরা। সংশ্লিষ্টরা জানান, এসব ফসল লবণাক্ততা ও খরা সহনশীল হওয়ায় উপকূলীয় পতিত জমিতে সহজেই চাষ করা সম্ভব। যেখানে রবি মৌসুমে ধান, গম বা ভুট্টা চাষ কঠিন হয়ে পড়ে, সেখানে এগুলো কার্যকর বিকল্প হতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নাথু রাম সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ড. নাজিরুল ইসলাম ও ড. মোহাম্মদ মোতাছিম বিল্লাহ। সভাপতিত্ব করেন ড. মো. সহিদুল ইসলাম খান।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি ও মিঠা পানির সংকটে প্রতিবছর অনেক জমি পতিত থাকে। এসব জমিতে দানাদার ফসল চাষের মাধ্যমে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন এবং দেশের খাদ্য উৎপাদনও বাড়বে।

তারা আরও জানান, এসব ফসল পুষ্টিগুণে সমৃদ্ধ। এতে উচ্চমাত্রার প্রোটিন, ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। পাশাপাশি বেটা-গ্লুকান নামক দ্রবণীয় আঁশ রক্তের কোলেস্টেরল কমাতে সহায়ক এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। কম গ্লাইসেমিক সূচকের কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও এসব ফসল কার্যকর ভূমিকা রাখতে পারে।

মাঠ দিবসে কৃষকদের এসব ফসলের চাষাবাদ পদ্ধতি, উৎপাদন প্রযুক্তি ও ব্যবহারিক দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রদর্শনী প্লট পরিদর্শন শেষে কৃষকরা জানান, লবণাক্ত জমিতে যদি ভালো ফলন পাওয়া যায়, তাহলে তারা এ ধরনের ফসল চাষে আগ্রহী।

বিশেষজ্ঞরা মনে করছেন, পরিকল্পিতভাবে দানাদার ফসলের চাষ সম্প্রসারণ করা গেলে উপকূলীয় কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় এলজিইডির টেন্ডার বিতর্ক: তদন্তে মেলেনি অনিয়মের প্র

বরগুনায় এলজিইডির টেন্ডার বিতর্ক: তদন্তে মেলেনি অনিয়মের প্র

ad300