‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনার নদী-খাল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুপারিশ

  • প্রকাশের সময় : Oct 7, 2026 ইং
বরগুনার নদী-খাল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুপারিশ ছবির ক্যাপশন: বরগুনার নদী-খাল রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার সুপারিশ
ad728

ঢাকা প্রতিনিধি: বরগুনাসহ উপকূলীয় অঞ্চলের নদীভাঙন, জলাবদ্ধতা, নাব্যতা সংকট ও পানি ব্যবস্থাপনা সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।

গত বুধবার জাতীয় সংসদ ভবনে কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি। বৈঠকে বরগুনাসহ উপকূলীয় এলাকার নদী-খাল পরিকল্পিতভাবে খনন ও পুনঃখনন, নদীভাঙন প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ জ্ঞান ব্যবহার এবং স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি পলি ব্যবস্থাপনা, নিয়মিত ড্রেজিং, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি ও পানি পুনঃব্যবহারের নীতির ওপর গুরুত্বারোপ করা হয়। কমিটি পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প বাস্তবায়নে দ্রুত অর্থ বরাদ্দ, দীর্ঘদিনের অডিট আপত্তি নিষ্পত্তি এবং প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিরও সুপারিশ করে। বিশেষ করে বরগুনার নদীভাঙন, জলাবদ্ধতা ও নাব্যতা সংকট মোকাবিলায় স্থানীয় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বামনায় বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বামনায় বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ad300