পটুয়াখালী-আমতলী-বামনা-বর্গুনা-কাকচিড়া সড়কের ৩১তম কিলোমিটারে অবস্থিত আমতলী-পুরাকাটা ফেরিঘাটের টোল আদায়ের ইজারা দেওয়া হবে। কাজের মেয়াদ কার্যাদেশ জারির তারিখ থেকে ৩০ জুন ২০৩০ পর্যন্ত। ইজারা কোটেশন শিডিউলের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। কোটেশনদাতাকে উদ্ধৃত মূল্যের ১০ শতাংশ জামানত ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নোটিশে উল্লেখ করা হয়েছে, ২৫ অক্টোবর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত কোটেশন শিডিউট বিক্রি করা হবে। সিলমোহরযুক্ত কোটেশন জমা দেওয়ার শেষ সময় ২৬ অক্টোবর সকাল ১১টা। একই দিন দুপুর সাড়ে ১২টায় বরগুনা সওজের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কোটেশন খোলা হবে।
আমতলী-পুরাকাটা ফেরিঘাটের টোল ইজারায় সওজের কোটেশন আহ্বান RHD Barguna
- প্রকাশের সময় : Oct 6, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলী-পুরাকাটা ফেরিঘাটের টোল ইজারায় সওজের কোটেশন আহ্বান
বরগুনার আমতলী-পুরাকাটা ফেরিঘাটের টোল আদায়ের জন্য ইজারা দিতে কোটেশন আহ্বান করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), বরগুনা সড়ক বিভাগ।
নিউজটি আপডেট করেছেন :
দৈনিক শেষকথা Seshkatha News
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News