‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

পাথরঘাটায় বিদ্যুৎ ও বরফ সংকটে অর্ধেক দামে বিক্রি হচ্ছে ইলিশ!

  • প্রকাশের সময় : Sep 24, 2026 ইং
পাথরঘাটায় বিদ্যুৎ ও বরফ সংকটে অর্ধেক দামে বিক্রি হচ্ছে ইলিশ! ছবির ক্যাপশন: বরগুনার পাথরঘাটায় বৈরী আবহাওয়ার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে চরম সংকটে পড়েছেন জেলে, ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরা।
ad728

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় বৈরী আবহাওয়ার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে চরম সংকটে পড়েছেন জেলে, ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরা। বিদ্যুৎ না থাকায় বরফ উৎপাদন ব্যাহত হওয়ায় সাগর থেকে আনা ইলিশ সংরক্ষণ করা যাচ্ছে না। এতে মাছ পচে যাওয়ার আশঙ্কায় কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন জেলেরা। গত বুধবার পাথরঘাটা বিএফডিসি মৎস্য পাইকারি বাজারে দেখা যায়, স্বাভাবিক সময়ে প্রায় ২২০ টাকা দামের এক ক্যান বরফ বর্তমানে ৪০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলে ও ব্যবসায়ীরা। একই সঙ্গে এক সপ্তাহ আগে যে ইলিশ প্রতি মণ প্রায় ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, গত দুই দিনে তা নেমে এসেছে প্রায় ৬০ হাজার টাকায়। জেলে ও ট্রলার মালিকদের অভিযোগ, বিদ্যুৎ ও বরফ সংকটের পাশাপাশি জ্বালানি তেলের বাড়তি দাম তাদের লোকসান আরও বাড়িয়ে দিয়েছে। ফলে অনেকে ট্রলার ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কথাও বলছেন।

পাথরঘাটা বিদ্যুৎ অফিসের ডিজিএম আরিফ শাহরিয়ার ফাহাদ জানান, দীর্ঘ ৬৫ কিলোমিটার বিদ্যুৎ লাইনে কোথাও সমস্যা হলে পুরো লাইন বন্ধ হয়ে যায়। সমস্যা সমাধানে কাজ চলছে এবং বরগুনা থেকে নতুন লাইন চালু হলে পরিস্থিতির উন্নতি হবে বলে জানান তিনি। জেলেদের দাবি, দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বরফের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ তদন্ত করে বাজারে নজরদারি বাড়ানো হোক।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে পহেলা বৈশাখ উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ সংস্ক

আমতলীতে পহেলা বৈশাখ উদযাপন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও লোকজ সংস্ক

ad300