‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় চন্দ্রপাড়া খানকাহ শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

  • প্রকাশের সময় : Aug 26, 2026 ইং
বরগুনায় চন্দ্রপাড়া খানকাহ শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ছবির ক্যাপশন: বরগুনায় চন্দ্রপাড়া খানকাহ শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
ad728

সাইফ সোহেল ।। বিশেষ প্রতিনিধি: অনন্ত অসীম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন স্মরণে বরগুনা পৌরসভার ৩নং ওয়ার্ডের সোনাখালী গ্রামের মরহুম সামসুল আলম সানু মাস্টার বাড়ি চন্দ্রপাড়া খানকাহ শরীফে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ধর্মীয় মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। ২৬ আগস্ট বুধবার অনুষ্ঠিত এই পবিত্র মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও তরিকতের ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইসলামের শেষ নবী ও বিশ্ব মানবতার মুক্তিরদূত হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল তথা ঈদে মিলাদুন্নবী (সা.) মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। সংবিধান ও ধর্মীয় অনুশাসনের আলোকেও বাংলাদেশে দিনটি রাষ্ট্রীয় ও ধর্মীয় মর্যাদায় পালিত হয়ে আসছে। এই ধারাবাহিকতায় বরগুনার চন্দ্রপাড়া খানকাহ শরীফে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবীর (সা.) সুন্নাহ ও তাঁর আদর্শ অনুসরণই কেবল ব্যক্তিগত, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ফিরিয়ে আনতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক হাফেজ মাওলানা মো. খাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মো. মোশারফ হোসেন এবং মোতয়াল্লী মোঃ সাখাওয়াত হোসেন মাসুদ বিশ্বাস। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মহসিন গাজী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, সম্প্রীতি ও বৈশ্বিক কল্যাণ কামনা করে এক বিশেষ আখেরি মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি হাফেজ মাওলানা মো. খাইরুল ইসলাম। মোনাজাতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও মানুষের নৈতিক উৎকর্ষতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়। পরিশেষে উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে তবারক বিতরণের মধ্য দিয়ে ভাবগাম্ভীর্যপূর্ণ এই আয়োজনের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে পোনা মাছ শিকার: দুই জেলে আটক ও নৌকা জব্দ

তালতলীতে পোনা মাছ শিকার: দুই জেলে আটক ও নৌকা জব্দ

ad300