‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বেতাগী-কচুয়া খেয়াঘাটে অনিয়ম: চরম ভোগান্তিতে যাত্রীরা!

  • প্রকাশের সময় : Aug 23, 2026 ইং
বেতাগী-কচুয়া খেয়াঘাটে অনিয়ম: চরম ভোগান্তিতে যাত্রীরা! ছবির ক্যাপশন: বেতাগী-কচুয়া খেয়াঘাটে অনিয়ম: চরম ভোগান্তিতে যাত্রীরা!
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী-কচুয়া খেয়াঘাটে নির্ধারিত সময়ে ট্রলার না ছাড়ানো, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন এ রুটে চলাচলকারী হাজারো মানুষ দীর্ঘদিন ধরে এসব ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে রোববার সকালে কর্মজীবী মানুষের চাপ থাকলেও সকাল ৭টায় ট্রলার ছাড়ার কথা থাকলেও অনেক সময় সাড়ে ৭টা পার হয়ে গেলেও ট্রলারের দেখা মেলে না। এতে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে সমস্যায় পড়ছেন যাত্রীরা। এছাড়া ঘাটে ভাড়ার কোনো দৃশ্যমান তালিকা না থাকায় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। স্থানীয়দের দাবি, জনপ্রতি ৮ টাকা ভাড়ার পরিবর্তে ২০ টাকা এবং মোটরসাইকেল পারাপারে ৩০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অতিরিক্ত ভাড়া নিয়ে প্রতিবাদ করলে ঘাটের সংশ্লিষ্টদের অসৌজন্যমূলক আচরণেরও অভিযোগ রয়েছে!

যাত্রীদের দাবি, ঘাটে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা টাঙানো, নির্ধারিত সময়ে ট্রলার চলাচল নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বেতাগী ও কাঠালিয়া উপজেলা প্রশাসনের প্রতি দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ---



নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় কিশোরীর ঝুলন্ত লাশ: দাফনের সময় মায়ের নিখোঁজে রহস্য

পাথরঘাটায় কিশোরীর ঝুলন্ত লাশ: দাফনের সময় মায়ের নিখোঁজে রহস্য

ad300