‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় ব্যাটারি অটোরিকশার দৌরাত্ম্য: লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন!

  • প্রকাশের সময় : Sep 15, 2026 ইং
বরগুনায় ব্যাটারি অটোরিকশার দৌরাত্ম্য: লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন! ছবির ক্যাপশন: বরগুনায় ব্যাটারিচালিত অটোরিকশার কারণে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারে ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা।
ad728

মোঃ মিরাজ হোসেন, বরগুনা থেকে - বরগুনা জেলা শহরসহ উপজেলাগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ব্যাটারিচালিত অটোরিকশা। লাইসেন্স ও সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় যত্রতত্র চলছে এসব যানবাহন। আর এসব অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুতের ওপর পড়ছে বাড়তি চাপ। ফলে জেলাজুড়ে বেড়েছে লোডশেডিং। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে বরগুনা শহর ও আশপাশের এলাকায় অটোরিকশার সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। সংশ্লিষ্টদের তথ্য মতে, বর্তমানে জেলায় প্রায় ১৬,৩৪৫টি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। নিয়মনীতি না থাকায় যে যার মতো অটোরিকশা নামাচ্ছেন সড়কে। এসব অটোরিকশা দিনে চলাচল করলেও রাতে অবৈধভাবে আবাসিক লাইন থেকে চার্জ দেওয়া হয়। একটি অটোরিকশা চার্জ দিতে ৮ থেকে ১০ ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়। অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে চাহিদা ও সরবরাহে বড় ঘাটতি দেখা দিয়েছে। পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকো সূত্রে জানা গেছে, বরগুনায় বর্তমানে বিদ্যুতের চাহিদা ৫.৮ থেকে ৭.১ মেগাওয়াট হলেও সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ২.৫ থেকে ৩.৯ মেগাওয়াট। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন পৌর এলাকা ও আশপাশের গ্রামের বাসিন্দারা। বিশেষ করে সোনাখালী, গৌরীচন্না, বাঁশবুনিয়া ও কালিরতবক এলাকায় লোডশেডিং সবচেয়ে বেশি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা রহিম মিয়া বলেন, “দিনে ৫-৬ বার বিদ্যুৎ যায়। রাতে তো আরও বেশি। গরমে বাচ্চাদের নিয়ে থাকা যাচ্ছে না।”

সোনাখালীর বাসিন্দা মতিয়ার রহমান বলেন, “অতিরিক্ত ব্যাটারি চালিত গাড়ির চার্জিং গ্যারেজ থাকায় আমাদের এলাকায় বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।”

বাঁশবুনিয়ার বাসিন্দা খলিল বলেন, “ব্যাটারি চালিত রিকশার কারণে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। বাচ্চাদের নিয়ে রাতে ঘুমাতে অনেক কষ্ট হয়।”

এ বিষয়ে বরগুনা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলেন, “অবৈধ অটোরিকশা চার্জের কারণে লোড বেড়েছে এটা সত্য। আমরা অবৈধ সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালাচ্ছি।” এ অবস্থা থেকে উত্তরণে অটোরিকশার লাইসেন্স প্রদান, নির্দিষ্ট চার্জিং স্টেশন স্থাপন এবং অবৈধ চার্জিং গ্যারেজগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি পরিদর্শন

বরগুনায় হাম-রুবেলা জরুরি টিকাদান কর্মসূচি পরিদর্শন

ad300