‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

বেতাগীতে বীরেন চন্দ্র রায় সর্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন

  • প্রকাশের সময় : Oct 28, 2026 ইং
বেতাগীতে বীরেন চন্দ্র রায় সর্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদযাপন ছবির ক্যাপশন: বেতাগীতে বীর মুক্তিযোদ্ধা বীরেন চন্দ্র রায় সর্বজনীন দুর্গা মন্দিরে পঞ্চম শারদীয় দুর্গোৎসব উদযাপন
ad728

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়ামজুমদার ইউনিয়নে বাসুদেব রায় মনোজ প্রতিষ্ঠিত ‘বীর মুক্তিযোদ্ধা বীরেন চন্দ্র রায় সর্বজনীন দুর্গা মন্দিরে’ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ঐতিহ্য বজায় রেখে পঞ্চম শারদীয় দুর্গোৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপিত হয়েছে। মহাপঞ্চমীর ঊষালগ্ন থেকে বিজয়া দশমী পর্যন্ত মন্দির প্রাঙ্গণে পূজা-অর্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভক্তবৃন্দ অংশ নেন। মহাষ্টমীর পুণ্যলগ্নে মন্দিরটি পরিদর্শন করেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক এবং বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. নজরুল ইসলাম মোল্লা ও তাঁর সহধর্মিণী লুবনা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, বরগুনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. কামাল হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং বেতাগী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আলতাফ হোসেন। অতিথিদের মন্দির পরিদর্শন ও উপস্থিতি উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। আয়োজকদের মতে, এ ধরনের ধর্মীয় আয়োজন পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মন্দিরের প্রতিষ্ঠাতা বাসুদেব রায় মনোজ জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জেলা প্রশাসন, জেলা পরিষদ প্রশাসন, সংসদ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় মন্দিরটির উন্নয়ন ও সংস্কার কার্যক্রম এগিয়ে চলছে। এ সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মন্দিরটির পঞ্চম শারদীয় দুর্গোৎসব আনন্দ, সম্প্রীতি ও মিলনমেলার আবহে সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বিয়ের ১৮ দিন পর প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন! থান

বরগুনায় বিয়ের ১৮ দিন পর প্রেমিকের সঙ্গে গৃহবধূর পলায়ন! থান

ad300