বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের লাকুরতলা ব্রিজের উত্তর পাড়ে সড়কের ওপর থেকে নেশাগ্রস্ত অবস্থায় মো. হেলাল হোসেন পাভেল (৩৩)-কে গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ। পরে তার ডোপ টেস্টে Amphetamine Positive ফল পাওয়া যায়। তাকে আদালতে উপস্থাপন করা হলে বিচারক ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বরগুনায় ডোপ টেস্টে অ্যামফিটামিন পজিটিভ হওয়ায় যুবকের ৪মাসের কারাদণ্ড!
- প্রকাশের সময় : Oct 8, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় ডোপ টেস্টে অ্যামফিটামিন পজিটিভ হওয়ায় যুবকের ৪মাসের কারাদণ্ড!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News