বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা পৌর শহরের বাঁশবুনিয়া এলাকায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে জলিল (৫০) নামে এক ভ্যানচালকের বিরুদ্ধে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবারের অভিযোগ। পরিবারের দাবি, ১০ টাকার বিস্কুট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে নির্যাতন করা হয়। পরে ঘটনা গোপন রাখতে শিশুটিকে ১০০ টাকা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। বাড়ি ফিরে শিশুটি তার মাকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শিশুটির মা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া চলছে।
বরগুনায় বিস্কুটের প্রলোভনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ!
- প্রকাশের সময় : Oct 14, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় বিস্কুটের প্রলোভনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News