বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত (১১ অক্টোবর রবিবার) তাসলিমা বেগম (৪০) নামক এক নারীর মৃত্যু হয়েছে। মৃত তাসলিমা বেগম বামনা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য আমতলী এলাকার বাসিন্দা। তিনি শামসুল হকের মেয়ে।
ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
দৈনিক শেষকথা Seshkatha News