‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আমতলীতে পৌর এলাকায় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামায় নিষেধাজ্ঞা

  • প্রকাশের সময় : Oct 15, 2026 ইং
আমতলীতে পৌর এলাকায় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামায় নিষেধাজ্ঞা ছবির ক্যাপশন: আমতলীতে পৌর এলাকায় যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামায় নিষেধাজ্ঞা
ad728

মহিবউল্লাহ কিরন,বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী পৌর শহরে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে গেছে পৌর প্রশাসন। এখন থেকে নির্ধারিত বাসস্ট্যান্ড ছাড়া পৌর এলাকার কোথাও লোকাল বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো যাবে না। আগামী ২২ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে পৌরসভা থেকে জানানো হয়েছে। পৌর প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আমতলী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত লোকাল বাসস্ট্যান্ডকেই একমাত্র বৈধ বাসস্ট্যান্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে আমতলী থেকে পটুয়াখালী, বরিশাল, কলাপাড়া, কুয়াকাটা ও তালতলী রুটে চলাচলকারী সকল লোকাল বাসকে ওই স্ট্যান্ড থেকেই ছেড়ে যেতে হবে এবং সেখানেই যাত্রী ওঠানামা সম্পন্ন করতে হবে। এ বিষয়ে ১৫ অক্টোবর ২০২৬ আমতলী পৌরসভার প্রশাসক হাসান মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বাস মালিক সমিতি, চালক, হেলপার ও কাউন্টার পরিচালকদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পৌর শহরের ভেতরে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা ও যানজট সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ। নির্ধারিত স্থানের বাইরে বাস থামালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পৌর প্রশাসক জানান, যাত্রী সাধারণের ভোগান্তি কমাতে, নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং পৌর শহরকে যানজটমুক্ত রাখতেই জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জেলা ফল মেলা-২০২৬: পুষ্টি নিরাপত্তা ও দেশীয় ফলের ব

বরগুনায় জেলা ফল মেলা-২০২৬: পুষ্টি নিরাপত্তা ও দেশীয় ফলের ব

ad300