‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

পাথরঘাটা-ঢাকা মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাছ কাটার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : Jun 10, 2026 ইং
পাথরঘাটা-ঢাকা মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাছ কাটার দাবিতে মানববন্ধন ছবির ক্যাপশন: পাথরঘাটা-ঢাকা মহাসড়কে ঝুঁকিপূর্ণ গাছ কাটার দাবিতে মানববন্ধন
ad728
পাথরঘাটা প্রতিনিধি: পাথরঘাটা-ঢাকা মহাসড়কের পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছ অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সম্প্রতি মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ পড়ে এবং হেলে থাকা গাছের সঙ্গে যানবাহনের সংঘর্ষে একাধিক দুর্ঘটনা ঘটায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, মহাসড়কের দুই পাশে থাকা পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলো চলাচলের জন্য মরণফাঁদে পরিণত হয়েছে। বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় গাছের ডাল ভেঙে পড়া কিংবা গাছ উপড়ে যাওয়ার আশঙ্কা বেড়ে যায়, যা যাত্রী ও যানবাহনের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের দাবি, বারবার অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ গাছ চিহ্নিত করে অপসারণের দাবি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দাবি, গাছ অপসারণে বন বিভাগ ও সড়ক ও জনপথ বিভাগের সমন্বিত সিদ্ধান্ত প্রয়োজন। তবে প্রশাসনিক জটিলতার কারণে বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। স্থানীয় সচেতন মহল মনে করছে, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ad300