‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

পাথরঘাটায় জ্বালানি তেলের দোকানে উপজেলা প্রশাসনের অভিযান

  • প্রকাশের সময় : Apr 3, 2026 ইং
পাথরঘাটায় জ্বালানি তেলের দোকানে উপজেলা প্রশাসনের অভিযান ছবির ক্যাপশন: পাথরঘাটায় জ্বালানি তেলের দোকানে উপজেলা প্রশাসনের অভিযান
ad728

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও অতিরিক্ত মজুদ প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কাকচিড়া বাজারসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল। এ সময় তিনি বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

অভিযানকালে ইউএনও তাপস পাল ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, কেউ জ্বালানি তেল অতিরিক্ত মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযানের সময় কোনো দোকানে অতিরিক্ত জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

প্রশাসন জানিয়েছে, বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় কোটি টাকার অবৈধ রেনুপোনা জব্দ ও বিষখালী নদীতে অবমুক্

বরগুনায় কোটি টাকার অবৈধ রেনুপোনা জব্দ ও বিষখালী নদীতে অবমুক্

ad300