ঢাকা প্রতিনিধি: ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে বরগুনার এক রিকশাচালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
গত রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক রিকশাচালক নিজের নাম মনির বলে পরিচয় দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ওই ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছেন। আটকের পর তিনি আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
আটক রিকশাচালকের বাড়ি বরগুনায় হলেও তার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি!
দৈনিক শেষকথা Seshkatha News