আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষের নবীন ছাত্রীদের বরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তারা।
আমতলীর বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ
- প্রকাশের সময় : Sep 24, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষের নবীন ছাত্রীদের বরণ করা হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News