বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় আলোচিত সুমাইয়াকে ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর চিকিৎসার খোঁজখবর নিয়েছেন বরগুনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরগুনার কৃতী সন্তান আমানউল্লাহ আমানের নির্দেশনায় তিনি বরগুনা সদর হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর চিকিৎসার বিষয়ে খোঁজ নেন ---
এ সময় সানাউল্লাহ সানি ভুক্তভোগীর চিকিৎসাসেবার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি মামলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এ ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান ছাত্রদল নেতারা। ভুক্তভোগী ও তার পরিবারের পাশে থাকার কথাও জানান তারা।
দৈনিক শেষকথা Seshkatha News