‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

হাম সংক্রমণের হটস্পট:পাবনা-চাঁদপুর-বরগুনায় শতাধিক আক্রান্ত,তিন শিশুর মৃত্যু:রেড জোন

  • প্রকাশের সময় : Apr 4, 2026 ইং
হাম সংক্রমণের হটস্পট:পাবনা-চাঁদপুর-বরগুনায় শতাধিক আক্রান্ত,তিন শিশুর মৃত্যু:রেড জোন ছবির ক্যাপশন: হাম সংক্রমণের হটস্পট:পাবনা-চাঁদপুর-বরগুনায় শতাধিক আক্রান্ত,তিন শিশুর মৃত্যু:রেড জোন
ad728

দেশে হাম সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন জেলার ৩০টি উপজেলা ও পৌর এলাকাকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকার শীর্ষে রয়েছে বরগুনা, পাবনা ও চাঁদপুর। বরগুনায় ইতোমধ্যে শতাধিক রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় দেখা গেছে, বরগুনা, পাবনা ও চাঁদপুর জেলায় সংক্রমণের হার ও ল্যাবরেটরিতে নিশ্চিত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পরীক্ষাগারে পাঠানো নমুনার প্রায় ৩০ শতাংশে হামের উপস্থিতি শনাক্ত হচ্ছে। এতে শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো রোগীদের মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের ঘাটতি রয়েছে। প্যারাসিটামল ছাড়া অধিকাংশ ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, যা অনেক পরিবারের জন্য আর্থিকভাবে কষ্টকর হয়ে উঠেছে।

সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা আলেয়া বেগম বলেন, “আমার ছেলে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি। প্যারাসিটামল ছাড়া কোনো ওষুধ দেয় না। সব ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে, যা আমাদের জন্য খুব কষ্টকর।”

একই অভিযোগ করে ঢলুয়া এলাকার শিউলি বেগম বলেন, অসুস্থ শিশুর চিকিৎসার জন্য চার দিনে প্রায় পাঁচ হাজার টাকার ওষুধ কিনতে হয়েছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, “হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বরগুনা সদর উপজেলাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীর সাবেক ওসি ও পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে তদন্তের নির্দে

তালতলীর সাবেক ওসি ও পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে তদন্তের নির্দে

ad300