‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু: ৩৩ জনের হাতে ট্যাবলেট বিতরণ

  • প্রকাশের সময় : Nov 5, 2026 ইং
বরগুনায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু: ৩৩ জনের হাতে ট্যাবলেট বিতরণ ছবির ক্যাপশন: বরগুনায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু: ৩৩ জনের হাতে ট্যাবলেট বিতরণ
ad728

নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বরগুনা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র সীলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে প্রথম ব্যাচে বদরখালী, গৌরীচন্না ও ফুলঝুরি ইউনিয়নের ২ জন সুপারভাইজার এবং ৩১ জন তথ্যসংগ্রহকারীসহ মোট ৩৩ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন এবং স্বচ্ছতার সঙ্গে সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে তথ্য সংগ্রহের উপকরণ হিসেবে ৩৩টি ট্যাবলেট কম্পিউটার তুলে দেন।

প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। এ কার্যক্রম আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২

আমতলীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২

ad300