‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স: তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান

  • প্রকাশের সময় : Oct 1, 2026 ইং
বরগুনায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স: তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান ছবির ক্যাপশন: মাদক, সন্ত্রাস, অপরাধী চক্রের তৎপরতা ও সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, (পিপিএম-সেবা)।
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, অপরাধী চক্রের তৎপরতা ও সাধারণ মানুষকে হয়রানির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, (পিপিএম-সেবা)। একই সঙ্গে অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য বরগুনাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশ সুপার হিসেবে যোগদানের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করা হয়েছে। জেলার ছয়টি থানার পুলিশ সদস্যদের সতর্ক ও সক্রিয় থাকার পাশাপাশি জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সন্ত্রাস, অপরাধী চক্রের তৎপরতা ও জননিরাপত্তা বিঘ্নিতকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে। পুলিশ সুপার বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর হলেও কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশকে সতর্ক থাকতে হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার উন্নয়নে ২১ দফা দাবি চিফ হুইপের কাছে পেশ

বরগুনার উন্নয়নে ২১ দফা দাবি চিফ হুইপের কাছে পেশ

ad300