বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় চালের পোকা নিধনের গ্যাসের ট্যাবলেট সেবনে শিরিনা বেগম (৪৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গত রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার মোকামিয়া ইউনিয়নের কাইয়ালঘাটা গ্রামে স্বামীর বসতঘরে তিনি ওই ট্যাবলেট সেবন করেন। পরে বমি শুরু হলে স্বজনরা তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে সুবিদখালী এলাকায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। শিরিনা বেগম কাইয়ালঘাটা গ্রামের বাসিন্দা ছিলেন।
দৈনিক শেষকথা Seshkatha News