‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

নেশায় আসক্ত হয়ে বাবা-মাকে মারধর: বরগুনায় যুবকের ১ মাসের কারাদণ্ড

  • প্রকাশের সময় : Sep 5, 2026 ইং
নেশায় আসক্ত হয়ে বাবা-মাকে মারধর: বরগুনায় যুবকের ১ মাসের কারাদণ্ড ছবির ক্যাপশন: নেশায় আসক্ত হয়ে বাবা-মাকে মারধর: বরগুনায় যুবকের ১ মাসের কারাদণ্ড
ad728

সাইফ সোহেল ।। বিশেষ প্রতিনিধি : মাদকাসক্ত হয়ে নিজের জন্মদাতা পিতা-মাতাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অপরাধে মো. মিজানুর রহমান নামের এক যুবককে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খাড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান ওই এলাকারই বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে তুচ্ছ বিষয় নিয়ে নিজের বাবা-মায়ের ওপর চড়াও হন মিজানুর রহমান। একপর্যায়ে তিনি তাদের মারধর করেন এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করে। পরবর্তীতে তাকে বরগুনার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত সামারি ট্রায়ালের (সংক্ষিপ্ত বিচার) মাধ্যমে অপরাধের সত্যতা নিশ্চিত করে এই রায় প্রদান করেন।

সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতা রোধে এ ধরনের আইনি পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় ‘Women Lead in Emergencies (WLiE)’ প্রকল্পের স্টিয়া

বরগুনায় ‘Women Lead in Emergencies (WLiE)’ প্রকল্পের স্টিয়া

ad300