বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ব্রিজ এলাকায় ১১ পিস ইয়াবাসহ আটক দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. হাফিজুর রহমান জিকু (৩৩) ও মো. আশিকুর রহমান (৩৭)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বরগুনা জানায়, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে অ্যামফিটামিনযুক্ত ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বরগুনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসাইন সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের পরে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ডিএনসি জানিয়েছে, অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বরগুনায় ১১পিস ইয়াবাসহ আটক দুজন!
- প্রকাশের সময় : Sep 19, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ব্রিজ এলাকায় ১১ পিস ইয়াবাসহ আটক দুইজনকে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News