বরগুনা প্রতিনিধি: আগামী ৩০ বছরে দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে ৭৭টি সেতু প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে সেতু বিভাগ (বিবিএ)। প্রস্তাবিত এসব প্রকল্পের তালিকায় বরগুনার দুটি গুরুত্বপূর্ণ সেতুও রয়েছে। পরিকল্পনায় বরগুনা–পাথরঘাটা সড়কে বিষখালী নদীর ওপর সেতু এবং পটুয়াখালী–আমতলী–বরগুনা সড়কে পায়রা নদীর ওপর সেতু নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। সেতু দুটি বাস্তবায়িত হলে বরগুনার সঙ্গে পাথরঘাটা, আমতলী ও পটুয়াখালীর সড়ক যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত, পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
আগামী ৩০ বছরে ৭৭ সেতু প্রকল্প, তালিকায় বরগুনার দুই গুরুত্বপূর্ণ সেতু
- প্রকাশের সময় : Oct 5, 2026 ইং
ছবির ক্যাপশন: আগামী ৩০ বছরে ৭৭ সেতু প্রকল্প, তালিকায় বরগুনার দুই গুরুত্বপূর্ণ সেতু
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News