‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় শুরু হয়েছে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা

  • প্রকাশের সময় : Apr 21, 2026 ইং
বরগুনায় শুরু হয়েছে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা ছবির ক্যাপশন: বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার সকাল থেকেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক পরিস্থিতি তদারকি করেন।
ad728
বরগুনা প্রতিনিধি: সারাদেশে একসঙ্গে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), সমমান, দাখিল ও কারিগরি পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

পরীক্ষার প্রথম দিনে এসএসসি পরীক্ষার্থীরা বাংলা প্রথম পত্রে এবং দাখিল পরীক্ষার্থীরা কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ে অংশ নিচ্ছেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় সকাল থেকেই পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হতে দেখা যায়।
জেলা শিক্ষা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনা জেলায় এসএসসি পরীক্ষার জন্য ২৪টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ৮ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এছাড়া দাখিল পরীক্ষার জন্য ৯টি কেন্দ্রে ৪ হাজার ৩৩০ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ৭টি কেন্দ্রে ৯২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সব মিলিয়ে এ জেলায় মোট ১৪ হাজার ২০৭ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছে।

পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে এবার প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রশ্নপত্র পরিবহনে ডিজিটাল ট্র্যাকিংসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগ জানিয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্র

বরগুনায় জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ ও চলচ্চিত্র প্র

ad300