‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ১১দলের স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : Aug 6, 2026 ইং
বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ১১দলের স্মারকলিপি প্রদান ছবির ক্যাপশন: বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের বৃদ্ধিতে ১১দলের স্মারকলিপি প্রদান
ad728
মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি: গ্যাস সংকট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বরগুনার ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাসের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়। স্মারকলিপি প্রদানকালে বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুনসহ ১১ দলীয় ঐক্যের উপস্থিত ছিলেন,  মো: আনোয়ার হোসেন, বাইতুলমাল সম্পাদক। মুহাম্মদ আবদুল মালেক, প্রচার ও মিডিয়া সম্পাদক।সদর উপজেলা আমীর, মাহমুদ হাসান। সদর উপজেলা সেক্রেটারী, গাজী হোসাইন মাহমুদ।জেলা সভাপতি, ইসলামী ছাত্রশিবির, আ: কুদ্দুস। জেলা সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন , অধ্যক্ষ আ: রব।জেলা সেক্রেটারী, আদর্শ শিক্ষক ফেডারেশন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে  আসাদুজ্জামান আল মামুন বলেন, সারাদেশে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বরগুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ফিরিয়ে আনতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ গ্যাস সরবরাহ স্বাভাবিক করা এবং বিদ্যুৎ সংকট নিরসনের দাবি জানান তিনি। প্রতিবাদ সমাবেশ কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগে শ্রমিকদল নেতা

আমতলীতে সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগে শ্রমিকদল নেতা

ad300