‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ধর্ষণ ও হত্যা মামলার আসামি!

  • প্রকাশের সময় : Aug 28, 2026 ইং
বরগুনায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ধর্ষণ ও হত্যা মামলার আসামি! ছবির ক্যাপশন: বরগুনায় নিষিদ্ধ ঘোষিত স্বেচ্ছাসেবক লীগের কমিটিতে ধর্ষণ ও হত্যা মামলার আসামি!
ad728

সাকিল আহমেদ, পাথরঘাটা থেকে: বরগুনার পাথরঘাটায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর শাখার পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে রুহি আনান দানিয়ালকে।

গত ২৭ আগস্ট ২০২৬, বরগুনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বির স্বাক্ষরিত একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দানিয়াল-কে আহ্বায়ক এবং আরও চারজনকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে। চিঠিতে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে পাথরঘাটা কলেজের পেছনের পুকুর থেকে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া একটি ধর্ষণ ও হত্যা মামলায় দানিয়ালসহ কয়েকজনকে গ্রেপ্তারের খবর সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল! পরবর্তীতে দানিয়ালসহ চারজন ছাত্রলীগ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের খবরও প্রকাশিত হয় ---

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নতুন কমিটি গঠন এবং আলোচিত মামলায় অতীতে গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে আহ্বায়ক করার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা- সমালোচনা। তবে এ বিষয়ে দানিয়াল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বশীল নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি!

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বরগুনায় তরুণ সংগঠকদের কর্মশ

টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় বরগুনায় তরুণ সংগঠকদের কর্মশ

ad300