‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

১৮তম জুডিশিয়াল সার্ভিসে বিচারক পদে সুপারিশপ্রাপ্ত বেতাগীর আরিফ

  • প্রকাশের সময় : Oct 2, 2026 ইং
১৮তম জুডিশিয়াল সার্ভিসে বিচারক পদে সুপারিশপ্রাপ্ত বেতাগীর আরিফ ছবির ক্যাপশন: ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বরগুনার বেতাগী উপজেলার মো. আরিফ হোসেন।
ad728

বেতাগী প্রতিনিধি : ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন বরগুনার বেতাগী উপজেলার মো. আরিফ হোসেন। একই সঙ্গে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কোর্ট পরিদর্শক পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছেন। আরিফ হোসেন উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ ছোপখালী গ্রামের মো. আবু হানিফ আকন ও মোসা. তাসলিমা বেগমের জ্যেষ্ঠ সন্তান। বর্তমানে তিনি সোনালী ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার (ল’) হিসেবে কর্মরত। এর আগে পূবালী ব্যাংক পিএলসিতে কর্মজীবন শুরু করেন। পাশাপাশি তিনি ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য। শিক্ষাজীবনে পঞ্চম ও অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়া আরিফ হোসেন ছোপখালী মাধ্যমিক বিদ্যালয় ও বেতাগী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেন। পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং পেশার পাশাপাশি আইন পেশায় যুক্ত হয়ে বিচার বিভাগীয় পরীক্ষার প্রস্তুতি নেন তিনি। নিয়মিত পড়াশোনা ও পরিশ্রমের মাধ্যমে ১৮তম বিজেএস পরীক্ষায় সাফল্য অর্জন করেন। নিজের সাফল্যে প্রতিক্রিয়ায় আরিফ হোসেন বলেন, লক্ষ্য স্থির রেখে নিয়মিত পড়াশোনা ও পরিশ্রমের মাধ্যমে তিনি এ পর্যায়ে পৌঁছেছেন। ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত

বরগুনায় জেলা রাজস্ব বিষয়ক কমিটিসমূহের সভা অনুষ্ঠিত

ad300