‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আমতলীতে কোচিং চলাকালীন আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ!

  • প্রকাশের সময় : Sep 9, 2026 ইং
আমতলীতে কোচিং চলাকালীন আখরোট খেয়ে ৭ ছাত্রী অসুস্থ! ছবির ক্যাপশন: বরগুনার আমতলীতে সহপাঠীর আনা আখরোট খেয়ে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার রাতে কোচিং চলাকালে এই ঘটনা ঘটে।
ad728


আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর আনা আখরোট খেয়ে সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে কোচিং চলাকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সপ্তম শ্রেণির শিক্ষার্থী আবির হোসেন তার প্রবাসী বাবার আনা আখরোট সহপাঠীদের মধ্যে বিতরণ করে। তা খাওয়ার পর তানিয়া, উর্মী, মিম, এলমা, মরিয়ম, ফাতেমা ও সামিয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি, শ্বাসকষ্ট ও অস্থিরতা দেখা দিলে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানান, আখরোট খাওয়ার পর কয়েকজন অসুস্থ হলেও মরিয়ম ও সামিয়া আখরোট না খেয়েও অসুস্থ হয়েছে বলে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আবিরকে জিজ্ঞাসাবাদ করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শুভেন্দু জানান, অসুস্থ শিক্ষার্থীদের শ্বাসকষ্ট, বমি ও অস্থিরতা ছিল। তবে ঠিক কী কারণে তারা অসুস্থ হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাটি তদন্তের কথা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় গবাদিপশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অ

বরগুনায় গবাদিপশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অ

ad300