নিজস্ব প্রতিবেদক: দেশের প্রত্যন্ত অঞ্চলে জরাজীর্ণ ও আর্থিক সংকটে পুনর্নির্মাণ করতে না পারা মসজিদগুলো নির্মাণের উদ্যোগ নিয়েছে আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন। সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দীন প্রতিষ্ঠিত এ স্বেচ্ছাসেবী সংস্থার অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে মসজিদ পুনর্নির্মাণ করা হবে।
প্রকল্পের আওতায় জরাজীর্ণ, কাঁচা, আধাপাকা, টিনশেড ও মাটির তৈরি মসজিদগুলো অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে। আর্থিক সংকটের কারণে যেসব মসজিদ স্থানীয় গ্রামবাসী বা পরিচালনা কমিটির পক্ষে পুনর্নির্মাণ করা সম্ভব হচ্ছে না, সেসব মসজিদের জন্য আবেদন আহ্বান করেছে ফাউন্ডেশন। আগ্রহী মসজিদ পরিচালনা কমিটি বা মোতাওয়াল্লীকে সংশ্লিষ্ট মসজিদের ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ফাউন্ডেশনের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে কুরিয়ারের মাধ্যমে আবেদন পাঠাতে হবে। নির্বাচিত মসজিদগুলো ‘আলহাজ জসিম উদ্দীন জামে মসজিদ’ নামে ফাউন্ডেশনের নির্ধারিত চূড়ান্ত নকশা অনুযায়ী নির্মাণ করা হবে। নতুন স্থানে কিংবা কোনো ধরনের বিরোধপূর্ণ জমিতে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে না। ইতোমধ্যে নির্মিত কিন্তু জরাজীর্ণ মসজিদ পুনর্নির্মাণই এ উদ্যোগের মূল লক্ষ্য। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসল্লিদের জন্য উপহার হিসেবে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। তাই প্রকল্পের নামে কারও সঙ্গে কোনো ধরনের টাকা-পয়সা লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।
আবেদন ও যোগাযোগের ঠিকানা:
আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন, ১২৪ ফজলুল কাদের চৌধুরী রোড, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-সংলগ্ন, পাঁচলাইশ, চট্টগ্রাম।
মোবাইল: 01872871345, 01355478368
ফোন: 0241356404
ই-মেইল: Info@jashimuddinfoundation.com
ওয়েবসাইট: www.jashimuddinfoundation.com
ফেসবুক: আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন / Alhaj Jashim Uddin Foundation
দেশের প্রত্যন্ত অঞ্চলে আর্থিক সংকটে থাকা জরাজীর্ণ মসজিদ পুনর্নির্মাণে আগ্রহী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত নিয়মে আবেদন করার আহ্বান জানিয়েছে ফাউন্ডেশন।
দৈনিক শেষকথা Seshkatha News