‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধে তরুণ-তরুণীদের নিয়ে মতবিনিময়

  • প্রকাশের সময় : Sep 29, 2026 ইং
বরগুনায় নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধে তরুণ-তরুণীদের নিয়ে মতবিনিময় ছবির ক্যাপশন: বরগুনায় নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধে তরুণ-তরুণীদের নিয়ে মতবিনিময় সভা
ad728

সাইফ সোহেল ।। বিশেষ প্রতিনিধি : “মাদক থেকে দূরে থাকুন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সচেতন হউন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা সরকারি কলেজে নারী ও কন্যা শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে তরুণ-তরুণীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯/০৯/২০২৬ তারিখ মঙ্গলবার  সকাল ১০:৩০ ঘটিকায় বাংলাদেশ মহিলা পরিষদ, বরগুনা জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সেলিনা আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. মতিউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বরগুনা সরকারি কলেজের অধ্যাপক মো. আহসান হাবিব বক্তব্য রাখেন। সভায় বক্তারা বর্তমান সময়ে তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধে মাদকের কুফল এবং ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের নেতিবাচক দিকগুলো তুলে ধরেন। তারা বলেন, একটি নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গঠনে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে এবং নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সাইবার অপরাধ প্রতিরোধ ও তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারে তরুণ-তরুণীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। পরিবেশ বিষয়ক সম্পাদক গৌরী মজুমদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমা বেগম, জেলা শাখার সহ-সভাপতি বেবী দাস ও ডা. মনিজা জলি, সংগঠন সম্পাদক ফেরদৌসী বেগম মহুয়া এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী সেলিনা হোসেন প্রমুখ। কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তরুণ-তরুণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি সফলভাবে সম্পন্ন হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ: তালাবদ্ধ, অনুপস্থি

বরগুনার কমিউনিটি ক্লিনিকে অনিয়মের অভিযোগ: তালাবদ্ধ, অনুপস্থি

ad300