‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় "কৃষক স্মার্ট কার্ড" বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jul 15, 2026 ইং
বরগুনায় "কৃষক স্মার্ট কার্ড" বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় "কৃষক স্মার্ট কার্ড" বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ad728
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: কৃষকদের দোরগোড়ায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দিতে বরগুনায় "কৃষক স্মার্ট কার্ড" বিষয়ক উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (১৫ জুলাই ২০২৬) উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় জেলার উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার উপপরিচালক রবীন্দ্র নাথ বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "কৃষক স্মার্ট কার্ড" চালুর মাধ্যমে কৃষকদের তথ্যভিত্তিক ও দ্রুত সেবা নিশ্চিত করা সহজ হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের কাছে সরকারি কৃষিসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, বরগুনার আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে কৃষক স্মার্ট কার্ডের ব্যবহার, তথ্য সংরক্ষণ, ডিজিটাল সেবার কার্যক্রম এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের এ প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে কৃষকদের আরও দক্ষ, দ্রুত ও আধুনিক কৃষিসেবা প্রদান সম্ভব হবে, যা স্মার্ট কৃষি ব্যবস্থাপনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
তালতলীতে রাতের আঁধারে গ্রামের চলাচলের রাস্তা কেটে ফেলার অভিয

তালতলীতে রাতের আঁধারে গ্রামের চলাচলের রাস্তা কেটে ফেলার অভিয

ad300