‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

আগামী দুই বছরে বামনাকে মডেল উপজেলা করার লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মনি

  • প্রকাশের সময় : Oct 16, 2026 ইং
আগামী দুই বছরে বামনাকে মডেল উপজেলা করার লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মনি ছবির ক্যাপশন: আগামী দুই বছরে বামনাকে মডেল উপজেলা করার লক্ষ্য: চীফ হুইপ মনি
ad728


মাদক-জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স

বামনা প্রতিনিধি: মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে বামনা উপজেলাকে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছেন তিনি--

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বরগুনার বামনা গার্লস স্কুল প্রাঙ্গণে বিএনপি, বামনা শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মীসভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নুরুল ইসলাম মণি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা অনিয়ম-অপকর্মে জড়ালে তাকে প্রশ্রয় দেওয়া হবে না। জনস্বার্থকে প্রাধান্য দিয়ে শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, বামনায় সড়ক, সেতু, ঘাট ও কালভার্ট নির্মাণ ও সংস্কার, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। উন্নয়নকাজ শেষ হওয়ার তিন বছরের মধ্যে তা নষ্ট হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে নিজ খরচে মেরামত করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা জানান। আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। এ ছাড়াও আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা এবং নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন চীফ হুইপ। এছাড়াও, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন, তাঁদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় চিকিৎসক ও জনবলসংকট, চিকিৎসা সরঞ্জামের অভাবসহ হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন চীফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি ---

কর্মীসভায় দলীয় শৃঙ্খলা, উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে তাঁর বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উন্নয়ন প্রকল্প গ্রহণ বিষয়

বরগুনায় জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উন্নয়ন প্রকল্প গ্রহণ বিষয়

ad300