বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসন, বেতাগীর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুতি জোরদারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক শেষকথা Seshkatha News