বরগুনা জেলা প্রতিনিধি: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে বরগুনায় র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মহড়া প্রদর্শনের আয়োজন করা হয়। দুর্যোগের ঝুঁকি কমানো, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে বরগুনায় র্যালি, আলোচনা সভা ও মহড়া
- প্রকাশের সময় : Oct 13, 2026 ইং
ছবির ক্যাপশন: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অংশগ্রহণে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News