বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনায় জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের গুরুত্ব, বৃক্ষরোপণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জেলার বদরখালী ইউনিয়নের ডেমা এলাকায় জেলা তথ্য অফিস, বরগুনার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কামাল। বৈঠকে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদক নির্মূল, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, গুজব ও অপতথ্য রোধ এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি সরকারি জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সঠিক তথ্য প্রচারে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা গুজব ও অপতথ্য প্রতিরোধে তথ্য যাচাই করে প্রচার এবং সামাজিক সমস্যা মোকাবিলায় পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, নারী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল জেলা তথ্য অফিস, বরগুনা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বরগুনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সচেতনতায় উঠান বৈঠক
- প্রকাশের সময় : Oct 13, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও সামাজিক সচেতনতায় উঠান বৈঠক
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News