বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার সোনাখালী আমতলী মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব রুহুল আমিন শরীফ।
গত ১৬ অক্টোবর রোজ শুক্রবার ২০২৬ তারিখে তাঁর নিজ বাসভবনে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি আরও ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ মজিবুর রহমানের উদ্দেশে রুহুল আমিন শরীফ বলেন, মাদ্রাসাটির উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর নজর থাকবে এবং প্রতিষ্ঠানটির অগ্রগতিতে তিনি সহযোগিতা করবেন। তিনি আরও জানান, বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি বামনার মাদ্রাসাগুলোর উন্নয়নেও নজর দেবেন। আগামী দুই বছরের মধ্যে বামনাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
মাদ্রাসার শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News