‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বামনায় জলবায়ু মোকাবিলায় জাগোনারীর লোকমোর্চা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Oct 19, 2026 ইং
বামনায় জলবায়ু মোকাবিলায় জাগোনারীর লোকমোর্চা সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বামনায় জলবায়ু মোকাবিলায় জাগোনারীর লোকমোর্চা সভা অনুষ্ঠিত
ad728

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় জাগোনারী বাস্তবায়িত ‘জেন্ডার ইকুইটি ট্রান্সফর্ম ক্লাইমেট অ্যাকশন (GETCA)’ প্রকল্পের আওতায় উপজেলা লোকমোর্চা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণে সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা লোকমোর্চা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, উপজেলা বিএনপির সভানেত্রী কাজল রেখা, বামনা প্রেসক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া, বামনা সদর ইউনিয়ন লোকমোর্চা কমিটির সভাপতি নাসির উদ্দিন মোল্লা এবং GETCA প্রকল্পের বামনা উপজেলা কো-অর্ডিনেটর জুলকার নায়েন শাহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও কমিটির সদস্যরা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে টেকসই পরিকল্পনা গ্রহণ জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

সভায় স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
রবিবার ৩০ আগস্ট ২০২৬- এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

রবিবার ৩০ আগস্ট ২০২৬- এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300