বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে ট্রলার থেকে পায়রা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. ওমর আলী গাজী (৫৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গত শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া এলাকায় পায়রা নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওমর আলী আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের লোচা এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ অক্টোবর) সকালে পায়রা নদীতে ইলিশ ধরার জাল ও সরঞ্জাম তুলতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উদ্ধার অভিযান চালালেও তাঁর সন্ধান মেলেনি। শুক্রবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। পরে স্বজনেরা মরদেহটি শনাক্ত করেন। তালতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাগর ভদ্র জানান, মরদেহটি ওমর আলী গাজীর বলে নিশ্চিত হওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আমতলীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার!
- প্রকাশের সময় : Oct 9, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার আমতলীতে পায়রা নদীতে জাল তুলতে গিয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. ওমর আলী গাজী (৫৫) নামে এক জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে তালতলী নৌ-পুলিশ।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News