‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় পরিবেশবান্ধব কংক্রিট ব্লকে নির্মিত হচ্ছে মডেল লাইব্রেরি

  • প্রকাশের সময় : Aug 31, 2026 ইং
বরগুনায় পরিবেশবান্ধব কংক্রিট ব্লকে নির্মিত হচ্ছে মডেল লাইব্রেরি ছবির ক্যাপশন: বরগুনায় পরিবেশবান্ধব কংক্রিট ব্লকে নির্মিত হচ্ছে মডেল লাইব্রেরি
ad728

অলিউল্লাহ্ ইমরান, বরগুনাঃ পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পোড়ামাটির ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার বাড়াতে বরগুনায় কংক্রিট ব্লক দিয়ে নির্মিত হচ্ছে একটি মডেল লাইব্রেরি। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত SMART প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া মহিলা সিনিয়র আলিম মাদ্রাসায় এ লাইব্রেরি নির্মাণ করা হচ্ছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে মডেল লাইব্রেরি নির্মাণকাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসার সভাপতি মো. শাহ আজিজ। মাদ্রাসার অধ্যক্ষ মো. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে কোডেকের SMART প্রকল্পের ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কোডেক সূত্রে জানা যায়, প্রায় ১ হাজার ২৫ বর্গফুট আয়তনের এ লাইব্রেরিতে একসঙ্গে ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে। পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব কংক্রিট ব্লক ব্যবহার করে ভবনটি নির্মাণ করা হচ্ছে। এতে পরিবেশের ওপর চাপ কমানোর পাশাপাশি নির্মাণ খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। লাইব্রেরিটি নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৭ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকা। এর মধ্যে কোডেকের নিজস্ব অংশ রয়েছে ৮ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকা।SMART প্রকল্পের মূল লক্ষ্য হলো পরিবেশবান্ধব নির্মাণ খাতে উদ্যোক্তা উন্নয়ন, কারিগরি সহায়তা, পণ্যের ব্র্যান্ডিং ও বাজার সম্প্রসারণ এবং Resource Efficient and Cleaner Production (RECP) চর্চা নিশ্চিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্পের দুইজন মডেল উদ্যোক্তার মধ্যে RECP সহায়তা হিসেবে মোট ১ লাখ ৪০ হাজার টাকার চেক এবং তিনজন সদস্যকে ১৫ হাজার টাকা সুরক্ষা অনুদান প্রদান করা হয়। কোডেক সূত্র আরও জানায়, প্রকল্পের আওতায় বরগুনার নয়টি শাখায় এ পর্যন্ত ৮৯ জন উদ্যোক্তাকে মোট ১১ লাখ ৭৮ হাজার টাকা RECP অনুদান সহায়তা দেওয়া হয়েছে।পরিবেশবান্ধব ও নান্দনিক এ ভবনের নকশা ও পরিকল্পনা প্রণয়ন করেছেন কোডেকের পরিচালক স্থপতি কাজী ওয়াফিক আলম।

কোডেক SMART প্রকল্পের ব্যবস্থাপক মো. লোকমান হোসেন বলেন, পরিবেশের ক্ষতি কমিয়ে নির্মাণ খাতে টেকসই ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করাই আমাদের অন্যতম লক্ষ্য। কংক্রিট ব্লকের মাধ্যমে নির্মিত এই মডেল লাইব্রেরি শিক্ষার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রীর ব্যবহার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে। প্রধান অতিথি মো. শাহ আজিজ বলেন, পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ব্যবহারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন একটি আধুনিক ও নান্দনিক স্থাপনা নির্মাণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সুন্দর পরিবেশ তৈরির পাশাপাশি পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াবে। ভবিষ্যতে পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারিত করা প্রয়োজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কোডেক বরগুনার এলাকা ব্যবস্থাপক কাজী আল মামুন, পুরকাটা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ রাকিবুল হাসান, SMART প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রকৌশলী মোঃ আল আমিন, প্রকৌশলী শেখ তানজিবুল রহমান, সহকারী টেকনিক্যাল অফিসার তৌহিদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালন: বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরু

বরগুনায় বিশ্ব পরিবেশ দিবস পালন: বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরু

ad300