‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় প্রবীণ আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদারের রহস্যজনক মৃত্যু:

  • প্রকাশের সময় : Sep 30, 2026 ইং
বরগুনায় প্রবীণ আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদারের রহস্যজনক মৃত্যু: ছবির ক্যাপশন: বরগুনায় প্রবীণ আইনজীবী ভুবন চন্দ্র হাওলাদারের রহস্যজনক মৃত্যু:
ad728


বিশেষ প্রতিনিধি : বরগুনা জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট ভুবন চন্দ্র হাওলাদারের (৭৭) মৃত্যু নিয়ে শহরজুড়ে তীব্র রহস্য ও গুঞ্জনের সৃষ্টি হয়েছে। স্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে নানা প্রশ্ন ওঠায় এবং স্বজনদের মধ্যে পাল্টাপাল্টি সন্দেহের জেরে মধ্যরাতে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২:৫০ ঘটিকায় বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সকালে তিনি নিয়মিত আদালত ও আইনজীবী সমিতির কার্যক্রমে অংশ নেন। পরে কালীবাড়ির বাসায় ফেরার পর হঠাৎ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর এই হঠাৎ মৃত্যুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়। অভিযোগ রয়েছে, মৃত্যুর পর তড়িঘড়ি করে মরদেহ বাড়িতে নেওয়া হয় এবং মাইকিং করতে নিষেধ করা হয়। এছাড়া তাঁর এক পুত্র সন্তানের বিরুদ্ধে অতীতে নেশাগ্রস্ত অবস্থায় প্রকাশ্যে অশোভন আচরণের একাধিক প্রত্যক্ষদর্শীর তথ্য জনমনে সন্দেহের মাত্রা বাড়িয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৩০ সেপ্টেম্বর মধ্যরাতে উত্তর ইটবাড়িয়া নিজ বাড়ি থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনজীবী সমিতির বিশিষ্ট এ সদস্যের মৃত্যু স্বাভাবিক কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে!

স্থানীয় সচেতন মহল ও শুভানুধ্যায়ীরা সুষ্ঠু তদন্তের স্বার্থে দ্রুত ময়নাতদন্ত সম্পন্ন করার দাবি জানিয়েছেন। গতকাল সকাল ১০:০০ ঘটিকায় তাঁর মরদেহ দাহ করার কথা থাকলেও শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টি কঠোরভাবে আমলে নিয়ে এই পদক্ষেপ গ্রহণ করছেন। জ্যেষ্ঠ এ আইনজীবীর এমন আকস্মিক ও রহস্যঘেরা মৃত্যুতে বরগুনার আইনজীবী সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের পাশাপাশি গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

পাথরঘাটায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

ad300