বরগুনা জেলা প্রতিনিধি: নারী-পুরুষের প্রচলিত ভূমিকা ও দায়িত্বের বিভাজন পরিবর্তন এবং পরিবারে সমঅংশগ্রহণ নিশ্চিত করতে বরগুনায় সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সোনাতলা গ্রামে জাগোনারী বাস্তবায়িত ‘আলোকিত’ প্রকল্পের উদ্যোগে দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষ অংশ নেন। আলোচনা ও মতবিনিময়ে গৃহস্থালি কাজের মূল্যায়ন, পারিবারিক সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ, সন্তান লালন-পালন এবং পরিবারের দায়িত্ব ভাগাভাগির গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, পরিবারে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচলিত ধারণার পরিবর্তন প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা, নারীর মতামতের মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News