‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : Apr 27, 2026 ইং
বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক ছবির ক্যাপশন: বরগুনায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার---
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার পোটকাখালী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।  পরিদর্শনকালীন সময়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান পদ্ধতি ও অবকাঠামোগত সুবিধাদি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন।

পরিদর্শনে বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা সন্তোষজনক নয় বলে প্রতীয়মান হলে জেলা প্রশাসক বিদ্যালয়ের কক্ষ সম্প্রসারণের জন্য জরুরি ভিত্তিতে প্রকল্প গ্রহণে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

এছাড়া মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিশুদের শতভাগ উপস্থিতি এবং ঝরে পড়া রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলীকে নির্দেশনা দেন জেলা প্রশাসক।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
আমতলীতে একই রাতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠান

আমতলীতে একই রাতে স্কুল, মসজিদ, ইউনিয়ন পরিষদসহ চার প্রতিষ্ঠান

ad300