‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বরগুনায় গৃহবধূকে অমানবিক নির্যাতন:পঙ্গু বাবার বিচারের আকুতি

  • প্রকাশের সময় : May 22, 2026 ইং
বরগুনায় গৃহবধূকে অমানবিক নির্যাতন:পঙ্গু বাবার বিচারের আকুতি ছবির ক্যাপশন: বরগুনায় গৃহবধূকে অমানবিক নির্যাতন:পঙ্গু বাবার বিচারের আকুতি
ad728
নিজস্ব প্রতিবেদক: বরগুনা জেলার কাঠালতলী এলাকায় এক গৃহবধূ গত বৃহস্পতিবার শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী গৃহবধূ কারিমা (২৫) অভিযোগ করেন, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছিল। সম্প্রতি শ্বশুর, শাশুড়ি ও ননদ মিলে তাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, কারিমার প্রবাসী স্বামীও এ ঘটনায় কোনো সহযোগিতা করছেন না। বরং নির্যাতনের বিষয়ে জানানো হলেও তিনি স্ত্রীর পাশে দাঁড়াননি বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

কারিমার পঙ্গু বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়ের ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। আমি অসহায় মানুষ। প্রশাসনের কাছে আমার একটাই দাবি—দোষীদের বিচার হোক।” 

স্থানীয় বাসিন্দারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে। অনেকেই নারী নির্যাতনের ঘটনায় কঠোর আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাত্র ৫০০ টাকার বিরোধে বরগুনায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপি

মাত্র ৫০০ টাকার বিরোধে বরগুনায় চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে কুপি

ad300