আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গজখালী গ্রামে স্বামীর মারধরের পর তানিয়া নামে এক নারী বিষপান করেছেন বলে জানা গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী ইদ্রিস মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে ইদ্রিস কাজে চলে যান। কাজ শেষে বাড়ি ফিরে খাবার না পেয়ে স্ত্রীর সঙ্গে ফের কথা কাটাকাটি হলে একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করেন। এরপর তানিয়া বিষপান করেন বলে স্বামীর ভাষ্য। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুবেন্দ্র জানান, প্রাথমিক চিকিৎসার পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তানিয়া ইদ্রিস মিয়ার তৃতীয় স্ত্রী!
দৈনিক শেষকথা Seshkatha News